আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় দৈনিক পত্রিকায় যে কোন সংবাদ এবং সরকারী-বেসরকারী বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন... ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়:ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস
ad728

সাভারে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম: সত্যের সংবাদ
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সাভারে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাভারে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

শেখ এ কে আজাদ,সাভার:
ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলাম (৪৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে দুই হাজার চারশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (১ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটক মো. সাইফুল ইসলাম শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ এলাকার মৃত সৈয়দ ওয়াজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার সাভার মডেল থানার ব্যাংক কলোনী এলাকায় এফ-৪৫/১ নং বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই হাজার চারশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অবৈধ বাজারমূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে ক্রয় করে ঢাকা জেলার সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

০১.০৪.২০২৬ ইং।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300