বৈশাখ উপলক্ষে সাভার ও ধামরাইসহ আনন্দ শোভাযাত্রা মেলা অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,সাভার:
পহেলা বৈশাখ উপলক্ষে সাভারে আনন্দ শোভাযাত্রা মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয় ।এসময় আনন্দ শোভাযাত্রাটি ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ও সেখানে পান্তা ইলিশ আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সাভার উপজেলা চত্বরসহ বিভিন্ন জায়গায় পহেলা বৈশাখের মেলা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..