আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় দৈনিক পত্রিকায় যে কোন সংবাদ এবং সরকারী-বেসরকারী বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন... ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়:ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু News সাভারে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস
ad728

সাভারে অপপ্রচারের প্রতিবাদে ব্যাংক টাউনে সংবাদ সম্মেলন করেছে জব্বার-আজাদ ও এমারত পরিষদ

রিপোর্টারের নাম: সত্যের সংবাদ
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সাভারে অপপ্রচারের প্রতিবাদে ব্যাংক টাউনে সংবাদ সম্মেলন করেছে জব্বার-আজাদ ও এমারত পরিষদ

সাভারে  অপপ্রচারের  প্রতিবাদে ব্যাংক টাউনে সংবাদ সম্মেলন করেছে জব্বার-আজাদ ও এমারত পরিষদ

শেখ এ কে আজাদ,সাভার:আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি.-এর আসন্ন ১৮ এপ্রিলের নির্বাচনকে কেন্দ্র করে রাজ্জাক-মনিরুল ও হাসান আলী পরিষদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ তুলে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ।  বুধবার (১৫) এপ্রিল বিকেল ৫টায় ব্যাংকটাউন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় এ অভিযোগ তুলে ধরেন পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা জানান, বর্তমান কমিটি প্রথমে ১৫৮ জনের খসড়া ভোটার তালিকা প্রণয়ন করলেও পরবর্তীতে সকল সদস্যকে সুযোগ দিতে যাচাই-বাছাই শেষে ৩৮৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি এ তালিকা অনুযায়ী ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। তবে প্রতিপক্ষের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করা হয়। এছাড়া ভোটার পরিচয় নিশ্চিত করতে আইডি কার্ড চালুর উদ্যোগেও বাধা দেওয়া হয় বলে দাবি করা হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটার যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে খেলার মাঠ বিক্রির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে দুই দফা তদন্তেও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। বরং অভিযোগকারীদের বিরুদ্ধেই জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ তোলা হয়। বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ বিভিন্ন মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।


ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300